| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘নিখোঁজের দর্শক সংখ্যা’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সর্বংসহা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাজারাজড়া ও বণিকের দুর্গাপূজায় নিম্নবর্গ ছিল রবাহূত : অসিত দাস প্রজনন অধিকার নিশ্চিত হলেই সুস্থ্য বাংলাদেশ গড়া সম্ভব : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘জলের অক্ষর’ কতো বড়ো বড়ো পুজোরে বাবা… : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নবপত্রিকা: দুর্গাপূজার অন্তরালে শস্যদেবী ও প্রকৃতির আরাধনা : যশোবন্ত রায় মন্ত্র ভুল বললেও কোনও অসুবিধে নেই… নৃসিংহপ্রসাদ ভাদুড়ী : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিংহবাহিনী দুর্গা মৃগবাহিনীও : শ্যামলকান্তি চক্রবর্তী দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন কেন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পরীক্ষা দিয়েই কীর্তন গাইতে ছুটবে সুজাতা : সুব্রত ঘোষ

Reporter
সুব্রত ঘোষ / ৮৬৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৭ মার্চ, ২০২২

অফলাইন না অনলাইন মাধ্যমিক হবে এই সংশয় ছিল। শেষ পর্যন্ত অফলাইনেই হচ্ছে। কার কি সমস্যা হয়েছে জানিনা, কীর্তনীয়া কুমারী সুজাতা চ্যাটার্জী বেশ সমস্যায় পড়েছে। ওর বাড়ি বীরভূমের নানুর থানার বেলগ্রামে। কীর্তনীয়া হিসেবে সুনাম আছে। এইসব অঞ্চলে প্রায় তিন চার মাস আগেই অনুষ্ঠানের বুকিং হয়ে যায়। ১২ বছর বয়সে প্রথম স্টেজ পারফরম্যান্স করে ও। তারপর আর ফিরে তাকাতে হয়নি। বছরে ৬০ থেকে ৭০টি আসরে লীলা কীর্তন পরিবেশন করে সে। মা-বাবা থাকেন দোয়ারিতে। একদিকে পেশাদার জগত আরেকদিকে মাধ্যমিক পরীক্ষা। বেশ কয়েকটি কমিটির হাতে পায়ে ধরে অনুষ্ঠান ক্যানসেল করতে পেরেছে। একটা গ্রামের লোকজন কিছুতেই ছাড়েনি। লিফলেট বিলি হয়ে গেছে। কীর্তনীয়া না গেলে আসরের বদনাম হবে। আগামীকাল মাধ্যমিক পরীক্ষার হলের বাইরে গাড়ি অপেক্ষা করবে ওর জন্য। ইংরেজি পরীক্ষা দিয়েই ওকে যেতে হবে কাটোয়ার কাছে ভুলকুরিতে। আজ বাংলা পরীক্ষার গার্ড দিতে গিয়ে আলাপ হল সুজাতার সাথে। ওর বাবা বলরাম বাবু অপেক্ষা করছিলেন হলের বাইরে। বললেন এমন সব গোলমাল হয়ে যাবে বুঝতে পারিনি। পরীক্ষার শেষে সরকারের পক্ষ থেকে গাছ আর পেন দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীদের। গাছ নিয়ে সাইকেল চালিয়ে সুজাতা চলে গেল গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার আগে ওর গান শুনতে আমন্ত্রণ জানিয়ে যেতে ভোলেনি সুজাতা।

লেখক হাই স্কুলের শিক্ষক

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev