| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মাঠ ওদের, রেফারি ওদের, তবু— খেলা হবে প্রথম, টুম্পা সোনা দ্বিতীয়, পিসি যাও যাও তৃতীয়

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪৯৭ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

জানিস একটা সময় ‘কাঁটা লাগা’, গানটা আট থেকে আশি সকলের পালসবিট বাড়িয়ে দিয়েছিল। তখন হাতের কাছে এমন কাউকে পাইনি যে এই গানটার ভিডিও বা অডিও শোনে নি। ভিডিওটাও বেশ জমপেশ হয়েছিল যখন কাঁটাটা তুলছিল না… পুরো বন পলাসির পদাবলী। কত কচিকচি ছেলে যে মেয়েটার জন্য দেবদাস হয়েছিল বলে বোঝাতে পারবো না। কিংবা পরবর্তী সময়ে ‘এক দো তিন’ বা ইদানীং ‘রঙ্গাবতী’ গানটা পাবলিক বেশ ভালো খেয়েছিল। আমাদের সময় রাজনীতিতে গান বলতে সলিল চৌধুরী আর রুমা গুহঠাকুরতার গণসঙ্গীত ‘হেই সামালো ধান হো, কাস্তেতে দাও শান হো’ ছিল। এখন কত কিছু যে আমদানি হচ্ছে তার ইয়ত্তা নেই। তবে হ্যাঁ এবারের ভোটে টান টান একটা খেলা হবে। এক নিঃশ্বাসে কথা বলে টকাদা একটু থামলো।

কাল না পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয় কোনও এক গ্রামের রাজনৈতিক দলের জনসভার ভিডিও। সেখানে উপস্থিত ছিলেন ৮০ বছরের বেশি বয়স্ক এক বৃদ্ধা। প্রথমে তিনি দাঁড়িয়ে সভা দেখছিলেন। পরে যেই না মাইকে বেজেছে ‘খেলা হবে’, সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেন তিনি। পরে তাঁর হাতে দলীয় পতাকা দিয়ে দেওয়া হয়। তা নিয়ে তিনি আবার নাচতে শুরু করেন। মানুষটির এই সরলতা সকলের প্রাণ ভরিয়ে দেয়। এই সরলতায় নেই কোনো রাজনীতির যোগ। আছে কেবল আনন্দ। ফেসবুকে আজ ভাইরাল ভিডিওটি।

আজকের রকের আড্ডায় টকাদাকে বেশ খুশ খুশ লাগছে। গুছিয়ে রকে বসেই প্রথমে চেঁচিয়ে উঠলো বুলি চা লাগা। সুমনরা টকাদার এইরকম ফর্মা দেখতে অভ্যস্ত নয়। স্বভাবতই একটু থতমত খেয়ে গেছে। রাশভারী টকাদার কাছ ঘেঁষার যে কয়জন ক্ষমতা রাখে তার মধ্যে সুমন একজন।

টাকাদা আজ খুব ফুরফুরে আছো দেখছি—

হ্যাঁ। পুরো দিলখুশ।

দিলখুশ না দিল খুশ?

টকাদা একবার টেরিয়ে সুমনের দিকে তাকাল। কয়েকদিনের মধ্যেই বেশ পেকেছিস দেখছি।

সুমন মুচকি মুচকি হাসছে।

গান গুলো শুনেছো?

কিসের গান!

ওইযে কাঁটা লাগা না কি বললে…

কথা ঘোরাচ্ছিস কেনো। তুই কিসের গানের কথা বলছিস—

টুম্পা সোনা?

ভালো হয়েছে, তবে মার্কেট ঠিক মতো নেবে না। সেমি ইন্টেলেকচ্যুয়াল বাংলায় যাকে গুছিয়ে বলা হয় প্যারালাল।

আর পিসি যাও যাও?

শুনেছি। পুরো আর্ট ফিল্ম।

আর খেলা হবে?

আম-আদমির গান।

কেন!

মোহনবাগান আইএসএল জিতলে কি রসিদ খানকে নিয়ে এসে ক্লাসিকাল প্রোগ্রাম করবো, না মেহেবুবার ব্যান্ড নিয়ে এসে একটু ফুর্তি করবো।

নাচা-গানা।

টুম্পা সোনা, পিসি যাও যাও শুনে তোর নাচতে ইচ্ছে করবে।

টুম্পা সোনা শুনলে একটু নাচতে ইচ্ছে করবে ঠিক কিন্তু তারাতারি হাঁপিয়ে যাব, আর পিসি যাও যাও শুনলে ঘুম এসে যাবে।

আর খেলা হবে?

পুরো হাই ভল্টেজ।

তাহলে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয়?

খেলা হবে প্রথম, টুম্পা সোনা দ্বিতীয়, পিসি যাও যাও তৃতীয়।

দেখে নিবি এবারে বাংলার ভোটের রেজাল্টও এই হবে।

তার মানে!

যা বললাম মিলিয়ে নিবি। খেলা হবে এই গানটার মধ্যে যা যোশ আছে না, অপনেন্টকে পুরো ঘেঁটে ঘ বানিয়ে দেবে। কেষ্টদার পাচন, গুড়-বাতাসা, নকুলদানা-র কথা মনে আছে। বাজারে ছাড়া মাত্রই হিট। খেলা হবে তেমন হিট। পুরো মারকাটারি। সৌরভের অফসাইডে চার মারার মতো। স্টিভ ওয়া তো অফসাইডে ছয়-ছটা ফিল্ডার দাঁড় করিয়ে ম্যাকগ্রাকে লেলিয়ে দিত। ও কিন্তু ঠিক তার ফাঁক দিয়ে চার মেরেছে, পুরো মাখনের মধ্যে ছুরি চালাবার মতো। সাধে কি দ্রাবিড়, শচিন, লক্ষ্মণরা বলতো সৌরভ হচ্ছে অফসাইডের ভগবান। আর কিছু বলতে হবে?

তারমানে পাচন, গুড়-বাতাসা, নকুলদানার সঙ্গে এবার খেলা হবে।

ইয়েস।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev