| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ছো ছো ছো কেয়া সরম কি বাত, কে মনে রেখেছে এই কিংবদন্তীকে : সুদেব সিংহ

Reporter
সুদেব সিংহ / ৮৯০ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

নাটক তথা অভিনয়শিল্পে যাঁদের গভীর অভিনিবেশ, যেমন দেবনারায়ণ গুপ্ত, তাঁরা বাংলা রঙ্গমঞ্চের অভিনয়ের ধারাকে খানিকটা সহজ করে বলার জন্য দুটো ভাগ করেন। একটি ধারা খুবই আবেগ-ঘন, কিছুটা তথাকথিত নাটুকে। এই ধারার প্রতিনিধিরা হলেন স্বয়ং গিরিশচন্দ্র, দানীবাবু, শিশিরকুমার, অহীন্দ্র চৌধুরী, নির্মলেন্দু লাহিড়ী প্রমুখ। দ্বিতীয় ধারাটি তথাকথিত স্বাভাবিকতার প্রতি ঝুঁকে রয়েছে। এই ধারায় রয়েছেন অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, যোগেশচন্দ্র চৌধুরী, অর্ধেন্দুশেখর মুস্তাফি প্রমুখ। এই ধারার অভিনয় বাস্তববাদী সিনেমায় প্রায়শই ব্যবহৃত হয়। তুলসী চক্রবর্তী অপরেশচন্দ্রের কাছ থেকে যেকোনও মুহূর্তকে সহজ স্বাভাবিক করে তোলার শিক্ষা পেয়েছিলেন, এমনটা বলা হয়। এভাবে বিচার করলে এই দুই ধারায় স্বচ্ছন্দে যাতায়াত করেছেন জহর রায়। তবে তিনি নিজেই বলতেন— কৌতুক অভিনয়ে তুলসীবাবুই সেরা। কিন্তু জনপ্রিয়তায় ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায় জুটি সুচিত্রা-উত্তম জুটির সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারে। সে ছিল এক যুগ যখন নানা ক্ষেত্রে ক্ষণজন্মা মানুষজন এই ধুলোর পৃথিবীতে বিচরণ করতেন।

১৯১৯ সালের ১৯/২০ সেপ্টেম্বর জহর রায়ের জন্ম। অবিভক্ত বাংলাদেশের বরিশালের বাসিন্দা তাঁরা। তাঁর বাবা সতু রায় অল্প কিছু দিনের জন্য সাধারণ রঙ্গালয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরে কর্মসূত্রে সতু রায় পাটনা চলে যান। অল্পবয়স থেকেই শৌখিন দলে অভিনয় শুরু করেন জহর রায়। দেখতে দেখতে বেশ পরিচিতি। পাটনায় এসেছিলেন বর্ষীয়ান কৌতুক অভিনেতা অজিত চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগেই জহর রায় ১৯৫২ সালে যোগ দিলেন ‘রঙমহল’ থিয়েটারে। অন্য দিকে ‘সাড়ে চুয়াত্তর’, ‘উপহার’, ‘অঞ্জনগড়’, ‘ডাকিনীর চর’ প্রভৃতি ছবি করার সুবাদে বিমল রায়, তপন সিংহ, নির্মল দে, প্রেমেন্দ্র মিত্র প্রমুখের সঙ্গে পরিচিতি। ১৯৫৭ সালে সত্যজিৎবাবুর ‘পরশ পাথর’। মুখ্য চরিত্রে আবার তুলসী চক্রবর্তী। এর পরের বছরই জহরবাবুর সঙ্গে যোগাযোগ ঋত্বিককুমার ঘটকের। ‘বাড়ি থেকে পালিয়ে’ ছবির সেই ট্র্যাফিক পুলিশকে মনে পড়ে?

‘সুবর্ণরেখা’য় মুখুজ্জের চরিত্রে অসামান্য অভিনয় করেন জহর রায়। কয়েক বছরের মধ্যেই ‘গুপী গাইন বাঘা বাইন’-এর সেই যুদ্ধবাজ মন্ত্রীর চরিত্র যার উদ্দেশে গুপী বাঘা গাইবে ‘ও মন্ত্রীমশাই ষড়যন্ত্রী মশাই থেমে থাক’।

১৯৭০ এবং ৭১ সালে মূলধারার চারটি অসামান্য ছবিতে অভিনয় করলেন জহর রায়। ‘নিশিপদ্ম’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘ধন্যি মেয়ে’ এবং ‘ছদ্মবেশী’। ‘ছদ্মবেশী’ ছবিতে ঈশ্বরের কাছে চিঠি পাঠানোর প্রচেষ্টা কিংবা হাতির ব্যবসা ফাঁদার জন্যে মালিকের কাছে টাকা ধার চাওয়ার দৃশ্য, অথবা সেই গান— ‘ছো ছো ছো কেয়া সরম কি বাত, ভদ্দর ঘর কি লড়কি ভাগে ডেরাইভার কে সাথ’— সব মিলিয়ে বাঙালির জনজীবনে জহর রায় তখন সুপ্রতিষ্ঠিত। এর পরেও অভিনয় করেছেন ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো গপ্পো’ ছবিতে।

আজীবন রঙমহল নাট্যালয়ের সঙ্গে তাঁর যোগাযোগ। তাঁর অভিনীত নাটকগুলির মধ্যে ‘কবি’, ‘শেষ লগ্ন’, ‘কালপুরুষ’, ‘মায়ামৃগ’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নহবত’, ‘সুবর্ণ গোলক’ প্রভৃতি। বেশ কিছু নাটক পরিচালনাও করেছিলেন। ১৯৭৭ সালের ১ আগস্ট খুবই অল্পবয়সে জহর রায় মারা যান।  সে এক যুগ ছিল যখন জহর রায়দের মতো অভিনেতারা আজীবন বই সংগ্রহ করেছেন। বই রাখার জন্যে আলাদা বাড়ি ভাড়া করেছেন। সাহিত্য, নাটক, বিদেশি সিনেমা, সংগীত, ইতিহাস প্রভৃতি নানা বিষয়ে অগাধ পড়াশোনা করতেন জহর রায়। হাতিবাগানের রঙমহল থেকে আসা কিংবা যাওয়ার পথে মাঝে মাঝেই ঘণ্টা দুয়েক কাটাতেন কলেজ স্ট্রিট অঞ্চলে। বলতেন— হিল্লি-দিল্লি শুটিং করে বেড়াই, কিন্তু আমার মন পড়ে থাকে কলেজ স্ট্রিটের ফুটপাথে। আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সমসময়ের অভিনেতাকুলের দিকে তাকিয়ে কতজন যে দীর্ঘ নিঃশ্বাস গোপন করেন তা গুনে শেষ করা যাবে না। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev