| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ইন্টারনেট নিয়ন্ত্রণ সম্পর্কে দু-চারটি কথা

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩৯০ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১ জুলাই, ২০২২

রাষ্ট্রসংঘের মতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া মানুষের নিরাপত্তা ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা এবং তথ্যের প্রবাহের বিরুদ্ধে আঘাত। এটা গণতন্ত্রের বিরোধী। এর আগে পৃথিবীর বহু দেশের সরকার যখন তখন এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে। এবার রাষ্ট্রসংঘের একটা রিপোর্টে দেখালো একটি সরকার কীভাবে এই নিষেধাজ্ঞার সাহায্যে ইচ্ছাকৃতভাবে তথ্যকে মানুষের নাগালের বাইরে করে দেয়। সরজমিন প্রতিবেদন কিংবা লাইভ ভিডিও দেখা এবং শেয়ার করা বা খবর দেখা এর ফলে ব্যহত হয় বলেই রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের অভিমত।

এই নিষেধাজ্ঞার একটি নির্দিষ্ট চরিত্র রয়েছে। সাধারণত কোন নাগরিক অধিকার রক্ষার আন্দোলন, নিরাপত্তা ব্যবস্থা কিংবা নির্বাচনের ফল প্রকাশ ইত্যাদির ক্ষেত্রে হঠাৎই জারি হয়ে যায় নিষেধাজ্ঞা, বস্তুত সঙ্কুচিত হয় মানবাধিকার। এ ধরণের নিষেধাজ্ঞার অর্থনৈতিক অভিঘাতও কম নয়। রাষ্ট্রসংঘ প্রকাশিত রিপোর্টটির নাম – ইন্টারনেট শাটডাউনসঃ ট্রেন্ডস, কজেস, লিগ্যাল ইমপ্লিকেশন অ্যান্ড ইমপ্যাক্টস অন এ রেঞ্জ অফ হিউম্যান রাইটস।

এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে অশান্তি কম হয়নি। ২০১১-তে মিশরে প্রথম ইন্টারনেট শাটডাউনের দিনটি ছিল হত্যা এবং ধরপাকড়ের ঘটনায় রীতিমত রক্তাক্ত। ২০১৬ থেকে ২১ অবধি বিশ্বের ৭৪টি দেশে ৯৩১ বার ইন্টারনেট বন্ধ হয়েছে মূলত শাসকরা চাননি বলেই।  ১২টি দেশে এই সময়কালে ১০ বারেরও বেশি বন্ধ হয়েছে ইন্টারনেট। তবে এশিয়া ও আফ্রিকাতেই এই ঘটনা সবথেকে বেশি বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের এই রিপোর্টটি।

ভারতেই তো ইতিমধ্যে ১০৬বার ইন্টারনেট স্তব্ধ হয়েছে। ডিজিটাল রাইট অ্যাডভোকেসি গ্রুপ, ‘অ্যাকসেস নাউ’ এর রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরে কমপক্ষে ৮৫বার বন্ধ হয়েছে ইন্টারনেট। দেশের মানবাধিকার সংগঠনগুলির হিসেবে ভারতে ইন্টারনেট বন্ধের বেশিরভাগ ঘটনাই ঘটেছে প্রতিবাদ ও রাজনৈতিক সঙ্কটের কারণে। ভোটের সময়ও আমাদের দেশে ইন্টারনেট বন্ধ হয়েছে বহুবার। হিংসা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর কারণেও ভারত সহ বহু দেশে ইন্টারনেট স্তব্ধ হয়েছে।

বিশ্বব্যাঙ্কের মতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার চাপ পড়ে অর্থনৈতিক ব্যবস্থার ওপর। ২০২১ এর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মায়ানমার ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার জন্য ক্ষতি হয়েছিল প্রায় ২.৮ বিলিয়ন ডলার। এই পরিষেবা বন্ধের চাপ পড়ে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, আইনশৃঙ্খলা, সংবাদ সরবরাহ সবকিছুর ওপর। আন্তর্জালেই তো এখন আবদ্ধ সমাজ। তবে জাতীয় স্বার্থ কিংবা বড় হিংসাত্মক ঘটনা ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে হলে ইন্টারনেট বন্ধ করা ছাড়া অনেক সময় আর কোন উপায় থাকেনা। অসীম শক্তিশালী এই মাধ্যম, ভুল কাজে তা ব্যবহার করলে ক্ষতির পরিমাণও ব্যাপক। ইতিমধ্যেই আমরা তার প্রমাণ পেয়েছি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev