| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

হাতরসের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য বাড়তি নজর তারকনাথের শ্রাবণী মেলায় : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৪৯ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৪ জুলাই, ২০২৪

হাতরসে পদপিষ্ট হয়ে একশোরও বেশি ভক্তের মর্মান্তিক মৃত্যু এখনও স্মৃতি থেকে মুছে যায়নি। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য বাড়তি নজর থাকবে এবারের তারকেশ্বরের বাবা তারকনাথের শ্রাবণী মেলায়। সারা মাসে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। প্রতি বছর ভিড় সামলাতে প্রশাসনকে হিমশিম খেতে হয়। বিশেষ করে বাবার জন্মবার সোমবারকে ঘিরে। এদিন এ রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত তারকনাথের মাথায় দুধ ও জল ঢেলে পুণ্য অর্জনের জন্য উপস্থিত থাকেন। অনেক সময় দেখা যায় বাবার মাথায় দুধ ও জল ঢালার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হবার সম্ভাবনা থেকেই যায়। তাই প্রশাসন আগেভাগেই সর্তক ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রসঙ্গত, শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারকেশ্বরের ভগৎ সিং সভাকক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুণ্ডু, বিডিও সীমা চন্দ্র, তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ, রেল, স্বাস্থ্যদপ্তর, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক-সহ প্রশাসনিক কর্মকর্তারা। উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাতরসে দুর্ঘটনায় পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সে কথা মাথায় রেখে তারকেশ্বরের শ্রাবণী মেলার অতিরিক্ত নজর দিয়েছে প্রশাসন। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর রাস্তায় ন’টি গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছিল। এ বছর গেটের সংখ্যা বাড়ানো হতে পারে। পুরসভার পক্ষ থেকে তারকেশ্বর মন্দিরের উত্তর দিকের টিডি-র গেট খুলে রাখার আবেদন জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, শ্রাবণী মেলা শুরু হয় গুরু পূর্ণিমার দিন। শেষ হয় রাখি পূর্ণিমায়। এবারে মেলা শুরু হচ্ছে ২১ জুলাই রবিবার অর্থাৎ ৫ ই শ্রাবণ। মেলা শেষ হচ্ছে রাখি পূর্ণিমার দিন অর্থাৎ ১৯ আগস্ট সোমবার, ২ ভাদ্রে। মেলা উপলক্ষে মোতায়েন করা হবে প্রচুর সংখ্যক পুলিস। স্বাস্থ্য শিবিরের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোতায়েন থাকবে দমকল বিভাগের কর্মী ও দমকলের ইঞ্জিন। তারকেশ্বর শহরজুড়ে সিসি ক্যামেরা থাকলেও এবারে বাড়তি ক্যামেরা লাগানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। পুলিস তারকেশ্বর শহরে যানজট রুখতে শহরের বাইরে বাস-সহ অন্যান্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। মেলা চলাকালীন পুরসভার পক্ষ থেকে প্রতিদিন ২৪ ঘন্টা পানীয় জল সরবরাহ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে বলে জানান পুর প্রধান উত্তম কুণ্ডু। তারকেশ্বর ব্লকের বিডিও সীমা চন্দ্র জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা উপলক্ষে যে নির্দেশ দেওয়া হবে সেটাই মেনে চলা হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev