| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

লকডাউনে উদয়নারায়ণপুর গৌড়ীয় মঠ-এর মানবিক উদ্যোগ

Reporter Default
রিপোর্টার / ২৪২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ এপ্রিল, ২০২০

উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে প্রতিদিনই নিয়ম করে এলাকার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সুরক্ষা রেখা মেনে খাদ্য সংকটের মধ্যে থাকা মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ। এদিনও তার ব্যতিক্রম হয়নি, সমীরবাবুর উদ্যোগে এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে করতে মাঝপথেই বিধায়ক সেই স্থান ছেড়ে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের কানপুর গ্রামের শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ-এর উদ্দেশ্যে রওনা দেন।

গৌড়ীয় মঠের মূল স্থান হোলো মায়াপুরে, এটি কানপুর শাখা। বিধায়কের উপস্থিতিতে মঠের সন্মানীয় মহারাজ থেকে সকলেই আপ্লুত হয়ে এদিন বিধায়ক কে বলেন, মঠের এক সদস্যার স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠান বন্ধ রেখে মঠের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে সুরক্ষা রেখা মেনে এলাকার খাদ্য সংকটের মধ্যে থাকা মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন তাঁদের সাধ্যমত। খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিধায়ক সমীরবাবু মঠের ভিতরে প্রবেশ করে বিগ্রহ মূর্তি দর্শন করেন। প্রার্থনা জানান বাংলা-সহ দেশকে এই কঠিন ব্যাধি থেকে রক্ষা করার।

লকডাউন পরিস্থিতিতে কোনও ভাবেই বাইরে না বেরোনোর আবেদন জানান সকলকে। খাদ্য সামগ্রী বিতরণ শেষে বিধায়ক সমীর পাঁজা মঠের সন্মানীয় সকলের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে বিনম্রের সাথে আবেদন জানান যে, এই মহতি প্রয়াসে আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। এরপরেই সকলকে আবেদন করেন সরকারি নির্দেশ মেনে চলার, বাড়ি থেকে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর।

এই লকডাউন পরিস্থিতিতে অসুবিধার সন্মুখীন হলে বা প্রয়োজন পড়লে, দ্বিধাবোধ করবেন না। আমার মোবাইল নম্বর দিয়ে গেলাম, সরাসরি ফোন করবেন। আগামীদিনেও মানবকল্যাণের স্বার্থে, মঠের উন্নয়ন সাধনে আপনাদের পাশে এভাবেই থাকতে চাই। লকডাউন -সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমরা একসাথে মিলিত হবো আবার।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev