| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হাওড়ায় বিজেপির অন্তর্কোন্দলের সুফল পাবে তৃণমূল

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬০০ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

হাওড়ার পুর নির্বাচনে এবারে কি ফাঁকা মাঠে গোল দেবে তৃণমূল কংগ্রেস? পরিস্থিতি সম্ভবত সেদিকেই যাচ্ছে। কারণ, শিল্পনগরীতে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পুরসভার ভোটে গভীর অন্তর্ঘাতের আশঙ্কা করছে দলেরই শীর্ষ নেতৃত্বের একাংশ। এবং এর সুফল নিশ্চিতভাবেই ভোগ করবে তৃণমূল কংগ্রেস।

আসলে জেলার বিজেপি সংগঠনে এতদিন ধরে যাঁরা লাঠি ঘুরিয়েছেন, যাঁদের ইচ্ছাই ছিল সংগঠনে শেষ কথা, সাম্প্রতিক সমীকরণে তাঁরাই এখন কোনঠাসা। তার বদলে মাথাচাড়া দিয়ে উঠেছেন তাঁরাই, যাঁদের গুরুত্বহীন করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এঁদের অধিকাংশই কিন্তু দলের অত্যন্ত পুরনো নেতা-কর্মী। একই সঙ্গে পুর নির্বাচনে দলের পরিচালনার ভার তুলে দেওয়া হয়েছে মূলত তৃণমূল কংগ্রেস থেকে আসা নব্য বিজেপিদের হাতে। স্বাভাবিকভাবেই দলের মধ্যে জটিলতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

ঘর গুছনো তো দূরের কথা, ঘরের ভাঙন আটকাতেই এখন কালঘাম ছুটে যাচ্ছে গেরুয়া শিবিরের। নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েও অন্তর্দলীয় কোন্দলে আরও ক্ষতবিক্ষত হয়ে চলেছে শিল্পনগরী হাওড়ার বিজেপি। শুধুমাত্র দু’টি বা তিনটি গোষ্ঠী নয়, অজস্র গোষ্ঠী, একরাশ ইগো। অনেকের মধ্যেই মুখ দেখাদেখিও কার্যত বন্ধ। কোনও সমন্বয় নেই। দলীয় সংগঠন বলতে যা বোঝায় তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। সঙ্ঘ-ঘনিষ্ঠ এক আদি বিজেপি নেতার মন্তব্যে হতাশা স্পষ্ট, ‘ অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে পুরবোর্ড দখল তো দূরের কথা, মোট ৫০টি ওয়ার্ডের মধ্যে ৫/৭টা জুটবে কি না সন্দেহ।’ অন্তর্ঘাতের আশঙ্কাও করছেন দলের কিছু নেতা।

২০১৩-র পুরনির্বাচনে বিজেপি হাওড়ায় পেয়েছিল মাত্র দু-টি আসন। ২০১৯এর লোকসভা নির্বাচনে হাওড়ায় বিজেপি তৃণমূলের কাছে হেরেছিল লক্ষাধিক ভোটে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে শহরের সবকটি আসন- দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া,উত্তর হাওড়া, এবং শিবপুরে তৃণমূল প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। এবং এর অন্যতম নেপথ্য কারণ ছিল গেরুয়া শিবিরে অন্তর্দ্বন্দ্ব।

বলা হয়, দীর্ঘদিন ধরে হাওড়ায় মৌরসীপাট্টা চালিয়ে এসেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। বিজেপির জেলা (সদর) কমিটির মাথায় তিনি বসিয়েছিলেন অত্যন্ত বিশ্বস্ত এবং একান্ত অনুগত সুরজিৎ সাহাকে। নেপথ্যে যাবতীয় কলকাঠি নাড়তেন তিনিই। সংগঠনের আসল রাশ ছিল সঞ্জয়ের হাতেই। বার দুয়েক কাউন্সিলর হয়েছেন তিনি। কিন্তু পরপর দু’বার বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়া থেকে গোহারা হেরেছেন সঞ্জয়। তাঁকে নিয়েই দলের অন্দরে দীর্ঘদিন ধরে জ্বলছিল ক্ষোভের আগুন। মধ্য হাওড়ার অত্যন্ত পুরনো নেতা এবং দলের প্রাক্তন জেলা সভাপতি অম্বুজ শর্মাকে একেবারে কোনঠাসা করে রেখেছিল সঞ্জয়গোষ্ঠি। উত্তর হাওড়ার বিজেপি নেতা উমেশ রাইও মাথা তুলতে পারেননি সঞ্জয়দের দাপটে। দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই নিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত সিন্ডিকেট ভাঙল তৃণমূল থেকে আসা নব্য বিজেপি নেতাদের দাপটে। সৌজন্যে অবশ্যই শুভেন্দু অধিকারী। সঞ্জয়-সুরজিৎকে এড়িয়ে পুর নির্বাচন কমিটির মাথায় বসানো হয়েছে তৃণমূল থেকে আসা হাওড়ার প্রাক্তন মেয়র ডা. রথীন চক্রবর্তীকে। আর সেই ধাক্কা সামলাতে না পেরে দলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সুরজিৎ সাহা। নির্বাচন কমিটিতে জায়গা হয়নি সঞ্জয় সিং এবং তাঁর কিছু ঘনিষ্ঠ অনুগামীরও। তাঁরাও একে একে ধরছেন সুরজিতের পথ। তবে এটা স্পষ্ট, হাওড়ায় দলের হয়ে নির্বাচন পরিচালনার ব্যাপারে, তৃণমূল থেকে আসা নব্য বিজেপি নেতাদের উপরেই আস্থা রাখছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। তাই রথীনের কমিটিতে জায়গা করে নিয়েছেন প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি,সুপ্রীতি চট্টোপাধ্যায়ের মতো একসময়ের দক্ষ সংগঠকরা। যদিও তাঁদের বয়স এবং শারীরিক সক্ষমতা এক বড় প্রশ্নচিহ্নের মুখে।বিজেপির সাংগঠনিক পরিকাঠামো এবং কর্মপদ্ধতির সঙ্গেও এখনও ঠিক মানিয়ে উঠতে পারেননি তাঁরা।

এদিকে দীর্ঘদিন বঞ্চনার পরে সম্মানজনক জায়গা পেয়েছেন সঙ্ঘ-ঘনিষ্ঠ মানস নাগ, অম্বুজ শর্মা। তাঁরা দলের দীর্ঘদিনের সুখ-দুঃখের সাথী। কিন্তু এই কমিটি আদৌ কতটা কাজ করতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে বিজেপির অন্দরে। কারণ, হাতে সময় খুবই অল্প। দলের নড়বড়ে সংগঠন সামলে ওঠার মতো লোকবলও নেই। এর ওপরে পুরনির্বাচনে অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না গেরুয়া শিবির। একে ঠেকানোর মতো ব্যক্তিত্বপূর্ণ জনপ্রিয় নেতাও নেই জেলায়। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার গভীর অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছে গেরুয়া শিবিরের নির্বাচনী ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev