| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ফাইজারের ভ্যাকসিন ডেল্টা মোকাবিলায় দুর্বল লিখছেন রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৫০৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৬ জুন, ২০২১

অতিমারির ধাক্কাতেও একশ্রেণীর ওষুধ ব্যবসায়ীর বাণিজ্যিক লোভ কমেনি। ক্ষতিপূরণ মনঃপুত না হওয়ার কারণে ভারতে ভ্যাকসিন রপ্তানি করতে চাইছিল না ফার্মা মেজর, ফাইজার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিক্যাল জর্নাল ল্যানসেট জানিয়েছে, কোভিড ভাইরাসের এখনও অবধি সবচেয়ে বিপজ্জনক রূপ ডেল্টা ভ্যারিয়ান্ট’র মোকাবিলায় ফাইজারের ভ্যাকসিন অনেকটাই পিছিয়ে আছে। গবেষণাপত্রে প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। চিকিৎসা বিজ্ঞানীরা জানাচ্ছেন, B.1.617.2 ভাইরাসের বিরুদ্ধে এর অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা কম। বলে রাখা ভালো – ডেল্টা ভ্যারিয়ান্ট’র খোঁজ প্রথমে পাওয়া গিয়েছিল ভারতেই।

ইনসাকগ বা ইন্ডিয়ান সার্স–কোভিড-২ জেনোম সিকোয়েন্সিং কনসর্সিয়াম এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণায় জানা গেছে কোভিডের তৃতীয় ঢেউয়ে ভারতে এই ডেল্টা ভ্যারিয়ান্ট’র দাপটই হবে সবচেয়ে বেশি। এই ভাইরাসের সংক্রমণের ক্ষমতা আলফা ভ্যারিয়ান্ট বা B.1.1.7 এর চেয়ে ৫০ শতাংশ বেশি। বোঝাই যাচ্ছে ডেল্টার সংক্রমণ ক্ষমতা আরও বেশি মারাত্মক।

ডেল্টা ভ্যারিয়ান্ট’র বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিনগুলির কার্যকারিতা নিয়ে তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে একটা ভ্যাকসিনের ক্ষমতা নির্ভর করে দুটি বিষয়ের ওপর। এক, কোন আদর্শ পরিবেশে, যেমন ধরুন ক্লিনিক্যাল ট্রায়ালের সময় সেই ভ্যাকসিন কত ভালোভাবে কাজ করছে তার ওপর। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর নাম ভ্যাকসিন এফিকেসি। দুই, বাস্তব পরিস্থিতি বা যেখানে অবস্থা সম্পূর্ণ আয়ত্তে নেই সেখানে ভ্যাকসিন কীভাবে কাজ করছে সেটা জানাও সমান জরুরি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম ভ্যাকসিন এফেক্টিভনেস বা কার্যকারিতা। দুটো শব্দই প্রায় সমার্থক, বলতে গেলে প্রায় চুলচেরা তফাৎ। কিন্তু ভ্যাকসিনের সফলতা নির্ভর করে এই দুটি বিষয়ের ওপর।

পাবলিক হেলথ ইংল্যান্ডের একটা গবেষণায় দেখা গেছে ফাইজার ভ্যাকসিনের একটা ডোজ ডেল্টা ভ্যারিয়ান্ট সংক্রমণের বিরুদ্ধে মাত্র ৩৩ শতাংশ সুরক্ষা দিতে পারে। অন্যদিকে ওই সংস্থার সমীক্ষা থেকে দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ডেল্টা ভ্যারিয়ান্ট মোকাবিলায় ৬০ শতাংশ কার্যকর। ইউ কে ভ্যারিয়ান্ট’র বিরুদ্ধে তার কার্যকারিতা ৬৬ শতাংশ। এদিকে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং ভারত বায়োটেকের যৌথ সমীক্ষায় দেখা গেছে কোভ্যাক্সিন বেটা ও ডেল্টা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev