| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানাতে ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের অভিনব প্রয়াস

Reporter Default
রিপোর্টার / ১৫৫ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১ জুন, ২০২০

না এটা কোনও রাজনৈতিক দলের প্রচারের দেয়াল লিখন নয়। হয়তো কোনও এক রাজনৈতিক দলের মতাবলম্বী যুবক-যুবতীরা এই দেয়াল লিখছেন। ঠিক কথা, কিন্তু কাদের উদ্দেশ্যে? দু-মাসের ওপর লকডাউন শেষ হয়ে এখন তিনে পা বাড়িয়েছে। লোকে বলছে এটা অনলক-১ লকডাউন। এই দু-মাসে করোনার বিরুদ্ধে যুদ্ধে যারা আমাদের দিন রাত এক করে সহায়তা দিয়েছেন সেই সব ডাক্তার, নার্স সর্বক্ষেত্রের সেবাব্রতীদের উদ্দেশ্যে এই দেয়াল লিখন।

ব্যাপারটা এরকম, দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। এখন অরন্য সুন্দরী ঝাড়গ্রাম শহর জুড়ে বা বলা ভালো শহর এবং শহরতলী জুড়ে চারিদিকে বড়ো বড়ো দেওয়ালে ছেয়ে গেছে এই সব দেওয়াল লিখন। প্রত্যেকটা পোস্টারেরই মূল বক্তব্য কোডিভ-১৯ যোদ্ধাদের কুর্ণিশ জানাই।

যোদ্ধাদের মনোবল বাড়ানোর এই অভিনব উদ্যোগ নিয়েছে শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তরুন তুর্কি অজিত মাহাতর এক অনন্য উদ্যোগে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন ও সাফাই কর্মীদের তথা কোভিড-১৯-এর সাথে যুক্ত সমস্ত যোদ্ধাদের কুর্ণিশ জানিয়ে শহরের দেওয়ালে দেওয়ালে জ্বলজ্বল করে ফুটে উঠল এক অভিনব কায়দায় ওয়ারিয়ার্স বার্তা। তাদের একটাই আর্জি, আসুন আমরা সবাই মিলে এইভাবে ওদের পাশে দাঁড়াই। এইভাবে ওদের মনোবলকে চাঙ্গা করে তুলি।

শহর সভাপতি অজিত মাহাতর কথায়, এই সকল বীর যোদ্ধাদের জন্য আজ আমরা সুরক্ষিত। ওদের নিরলস প্রয়াস ও আত্মত্যাগের জন্য যদি আমরা ওদের পাশে একটু থাকতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। যার ফলস্বরূপ আমরা ওয়ার্ড, শহর, জেলার সাথে সমগ্র বাংলাকে করোনা মুক্ত করতে সচেষ্ট হব। করোনা মোকাবিলায় সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে সঠিক রূপ দিতে তাই আমরা সবাই মিলে এখন রাজনীতি ভুলে গিয়ে রাজ্যবাসীর পাশে থাকতে বদ্ধ পরিকর।

ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev