Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রথ নিয়ে বাংলা প্রবাদ ও তার সামাজিক তাৎপর্য : অসিত দাস মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘গোধূলির চিতায়’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ এনকাউন্টার : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ফুলমনির মাঠ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শুনুন নেতাজি সুভাষ, শুনছেন — : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলতলার ঝগড়ার ‘কলতলা’ ছিল জলের কল আসার অনেক আগেই : অসিত দাস মাড়ির অসুখ থেকে সাবধান সুগার ও প্রেগন্যান্সিরা! হতে পারে ক্যান্সার : ডাঃ পিয়ালী চট্টোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘সাড়ে তিন হাত বারান্দা’ গুণ্ডা দমন, মন উচাটন, আসছে শমন, বাপ রে বাপ : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ‘একা এক নারী’র জয়, পরাজয় এবং… : দিলীপ মজুমদার ভরতমুনির নাটকের ডিম ও ঘোড়ার ডিম : অসিত দাস পাণিহাটির মহোৎসব : স্বামী সারদানন্দ শিবশঙ্করের জীবনানন্দ দর্শন : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ব্যক্তিস্বাধীনতা পগার পার, বললেন বিচারক জামদার : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মঙ্গল কাব্যে কারিগরি পণ্য এবং হাতিয়ার : ড. ললিতা ঘোষ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শতবার্ষিকী মুক্তি পত্রিকা ও জাতীয় মুক্তি আন্দোলন : ড. দয়াময় রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘রাত পাহারা’
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

গ্রেস কটেজ বুলেটিন প্রকাশ : দীপাঞ্জন দে

ড. দীপাঞ্জন দে / ১০৩১ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

২৬ মে, ২০২৫ (১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ সোমবার) কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে প্রকাশিত হলো ‘গ্রেস কটেজ বুলেটিন’। কৃষ্ণনগরের এই গ্রেস কটেজ নামক বাড়িতে কাজী নজরুল ইসলাম সপরিবার প্রায় আড়াই বছর বসবাস করেছিলেন। ১৯২৬ সালের ৩ জানুয়ারি কাজী নজরুল ইসলাম তাঁর স্ত্রী প্রমীলা দেবী এবং শাশুড়ি গিরিবালা দেবী-সহ সপরিবার কৃষ্ণনগরে এসেছিলেন। ভগ্নস্বাস্থ্য ও ঋণজর্জরতায় সংকটাপন্ন কবিকে হুগলি থেকে নিয়ে এসেছিলেন কবির অন্যতম সুহৃদ বিপ্লবী হেমন্তকুমার সরকার (১৮৯৭-১৯৫২ খ্রি.)। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অনুগামী হেমন্ত সরকার ছিলেন সুভাষচন্দ্র বসুর অন্তরঙ্গ বন্ধু। ম্যালেরিয়ায় ভগ্নস্বাস্থ্য, পার্টির অন্যতম স্তম্ভ, বিদ্রোহী কবিকে একপ্রকার বিপদাপন্ন অবস্থায় তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়ে তিনি হুগলি থেকে কৃষ্ণনগরে নিয়ে আসেন, নিজেদের পারিবারিক আশ্রয়ে সপরিবার কবিকে বসবাসের ব্যবস্থা করে দেন। হুগলি থেকে কৃষ্ণনগরে আসার পথে নৈহাটি স্টেশন পর্যন্ত কবির সঙ্গ দিয়েছিলেন বন্ধু প্রাণতোষ চট্টোপাধ্যায়।

কৃষ্ণনগরে নজরুল প্রথমে উঠেছিলেন গোলাপট্টি পাড়ায় হেমন্ত সরকারদের পাশের বাড়িতে। কৃষ্ণনগরে নজরুল আর্থিক অনটনের কারণে মদনমোহন সরকার পরিবারের (বিপ্লবী হেমন্তকুমারদের পরিবার) ব্যবস্থাপনায় বেশ কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন। ১৯২৬ সালের আগস্ট মাসে নজরুল গোয়াড়ির বাসা ছেড়ে কৃষ্ণনগরের চাঁদসড়ক পল্লীতে অবস্থিত গ্রেস কটেজ নামক ভবনে এসে বসবাস শুরু করেন। অনুমান ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে ১৯২৮ খ্রিস্টাব্দের ডিসেম্বর— প্রায় আড়াই বছর সপরিবার এই বাড়িতে কবি বসবাস করেন। কৃষ্ণনগরের গ্রেস কটেজে বসবাসকালে ১৯২৬ সালের  ৯ সেপ্টেম্বর নজরুলের দ্বিতীয় পুত্র বুলবুলের জন্ম হয়। এই সময় তাঁর ব্যক্তিগত জীবনে আর্থিক সংকট অত্যন্ত প্রকট হয়ে ওঠে। তাঁর বিখ্যাত কবিতা ‘দারিদ্র্য’ গ্রেস কটেজে এই সময়েই লেখা। কবিতাটি ‘কল্লোল’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

হেমন্তকুমার সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হেমচন্দ্র দত্তগুপ্ত ছিলেন সে সময়ে কৃষ্ণনগরের একজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি। গ্ৰেস কটেজের সন্নিকটে ‘গুপ্তনিবাস’ ছিল তাঁর পৈতৃক বাসস্থান। নেতাজি সুভাষচন্দ্র-সহ স্বদেশী বহু বিশিষ্ট ব্যক্তির আনাগোনা ছিল তাঁর বাড়িতে। বিপ্লবী অনন্তহরি মিত্র গ্ৰেপ্তার হওয়ার পর, কৃষ্ণনগরের রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে। তখনই হেমন্তকুমার সরকার কৃষ্ণনগর ত্যাগের সিদ্ধান্ত নেন। নজরুলের বাসযোগ্য একটি গৃহের জন্য তিনি হেমচন্দ্র দত্তগুপ্তকে অনুরোধ করেন। তাঁর উদ্যোগেই বিশাল বাগান ঘেরা গ্ৰেস কটেজে কবির বসবাসের ব্যবস্থা হয়। আমের বাগান-সহ ৫ বিঘা জমির উপরে এই ভবনটি কলকাতার এক সম্ভ্রান্ত খ্রিস্টান মহিলার বাগানবাড়ি ছিল বলে জানা যায়। পাড়ার ছেলেদের দিয়ে কবির পরিবারের বাজার-হাট করে দেবার ব্যবস্থাও করেছিলেন তিনি। শিশুপুত্র বুলবুল এবং মাতা গিরিবালা দেবীকে নিয়ে গ্রেস কটেজ পর্বে চরম দারিদ্র এবং অনটনে কেটেছে প্রমীলা নজরুল ইসলামের সংসার।

গ্রেস কটেজে থাকাকালে কবির অত্যন্ত ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন আকবরউদ্দীন (কৃষ্ণনগর পৌরসভার ভাইস-চেয়ারম্যান)। চাঁদসড়কে আকবরউদ্দীনের পরিবার ছিল কবি-পরিবারের নিকটতম প্রতিবেশী। নজরুলের কলম দিয়ে কৃষ্ণনগরের এই বাড়িতেই বাংলা গজল গানের সৃষ্টি হয়েছে। রচিত হয়েছে বাংলা সাহিত্যের অনন্য সব সম্পদ। এই ভবনটি বর্তমানে হেরিটেজ ভবন হিসেবে স্বীকৃত। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ২০১২ সালে নজরুল-স্মৃতিধন্য এই বাড়িটিকে ঐতিহাসিক ভবনের মর্যাদা দিয়েছে। নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র-এর পাঠাগার ও প্রকাশনা উপসমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ‘গ্রেস কটেজ বুলেটিন’।

সুজন-বাসরের পক্ষ থেকে নজরুল-অনুরাগী সুজন বন্ধুরা সম্মিলিতভাবে ‘গ্রেস কটেজ বুলেটিন’-এর প্রথম বর্ষের প্রথম সংখ্যাটি প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন-বাসরের সম্পাদক ইনাস উদ্দীন। বুলেটিন প্রকাশ মুহূর্তে সভামঞ্চে উপস্থিত ছিলেন সুজন-বাসরের সভাপতি দীপঙ্কর দাস, পাঠাগার ও প্রকাশনা উপসমিতির সভাপতি সম্পদনারায়ণ ধর, কবি রামকৃষ্ণ দে, গৌরী সাহা, শ্যামাপ্রসাদ ঘোষ, দেবাশিষ মণ্ডল, প্রীতিকণা জোয়ারদার, শঙ্খশুভ্র সরকার, শোভনা দাস ও দীপাঞ্জন দে। বহুপ্রতীক্ষিত ত্রৈমাসিক এই পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যাটি সকলের বেশ ভালো লেগেছে। গ্রেস কটেজের মুখপত্র হিসেবে এটি ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র-এর পাঠাগার ও প্রকাশনা উপসমিতির পক্ষে সম্পদনারায়ণ ধর কর্তৃক গ্রেস কটেজ, কৃষ্ণনগর, নদিয়া থেকে এটি প্রকাশিত ও প্রিন্টিং সলিউশন, কৃষ্ণনগর থেকে মুদ্রিত। ‘গ্রেস কটেজ বুলেটিন’-এর সম্পাদক দীপাঞ্জন দে। সম্পাদকমণ্ডলীতে রয়েছেন রামকৃষ্ণ দে, ইনাস উদ্দীন ও রতনকুমার নাথ। আর গ্রেস কটেজ নামঙ্কনটি করেছেন অমৃতাভ দে। ষোলো পৃষ্ঠার এই বুলেটিনে কাজী নজরুল ইসলাম, কৃষ্ণনগর ও গ্রেস কটেজ বিষয়ক একাধিক তথ্য, প্রতিবেদন ইত্যাদি লিপিবদ্ধ হয়েছে।

লেখক: সম্পাদক, গ্রেস কটেজ বুলেটিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন