| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পুজো এবং বঙ্গ সংস্কৃতি

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩০২ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৩১ জুলাই, ২০২২

পর্যটন সপ্তাহে বাংলার দুর্গাপুজোকে দেশের পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে ইন্ডিয়া ট্যুরিজম। এবারের পুজো থেকেই সূচনা হবে তার। পুজো ও লোকসংস্কৃতিকে একসঙ্গে মিলিয়ে তারা বানাতে চাইছেন এমন এক প্যাকেজ যেখানে প্রতিমা-মণ্ডপ-আলোকসজ্জা দেখার পাশাপাশি মানুষ পরিচিত হবেন। গ্রামবাংলার পুজো ও লোকসাংস্কৃতিক পরম্পরাগুলির সঙ্গে, কিনবেন লোকশিল্প সামগ্রী। ২০২১ সালে ইউনেস্কোর বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পরম্পরাগুলির তালিকায় স্থান পেয়েছে কলকাতার পুজো। ইন্ডিয়া ট্যুরিজমের এই উদ্যোগ তাকে আরও প্রসারিত করবে।

এই উদ্যোগের দুটি দিক আছে। এক, গ্রামবাংলার পুজো দেখা। দুই, গ্রামীণ লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে মানুষের পরিচয় ঘটানো। আগামী ২৮ সেপ্টেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পর্যটন সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে এই প্রচেষ্টা। এই অনুষ্ঠানে অতিথিদের কাছে তুলে ধরা হবে বাংলার গ্রামীণলোকশিল্প ও সংস্কৃতির একটা পরিচয়। বাউল-ফকির আর ভাওয়াইয়া গানের সঙ্গে থাকবে ছৌ আর রায়বেঁশে নাচ।

এর পাশাপাশি ২৫ সেপ্টেম্বর দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন এবং ষষ্ঠী ও সপ্তমীতে উৎসাহী পর্যটকদের বর্ধমানের নাট্যগ্রাম তেপান্তর-এ নিয়ে যাবে ইন্ডিয়া ট্যুরিজম। সেখানে সেদিন তারা পরিচিত হবেন গ্রামের পুজোর প্রস্তুতির সঙ্গে। কলা বউ স্নান থেকে নবপত্রিকা বানানো, সন্ধ্যায় আরতি থেকে পংতি ভোজ সবই এই ভ্রমণ সূচির অঙ্গ। এর পাশাপাশি অতিথিরা দেখবেন ছৌ এবং রায়বেঁশে নাচ ও শুনবেন ঝুমুর ও বাউল গান। নাট্যগ্রামের শিল্পীদের নতুন ধারার নাটকও এক বিশেষ আকর্ষণ। স্কুলের ছোটদেরও পুজো দেখানোর উদ্যোগ নিয়েছে ইন্ডিয়া ট্যুরিজম। এবার পুজোতেই পঞ্চমীর দিন শহরের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে তাদের বিশেষ বাস। বাংলার পুজো মানেই বেড়ানো আর বেড়ানো মানেই পুজো। ইন্ডিয়া ট্যুরিজমের উদ্যোগ পুজোর ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev