| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সিলেবাস থেকে বাদ মহাশ্বেতা দেবী, বিতর্ক তুঙ্গে

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৬৭৮ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সিলেবাস থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছে মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ গল্পটি। এই ছোটগল্পটি ১৯৯৯ সাল থেকে সিলেবাসে অন্তর্ভুক্ত থাকলেও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা এখনও বোঝা যাচ্ছে না। তবে  মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ গল্পেটির পরিবর্তে অন্য কোন গল্প বা রচনাও সিলেবাসে অন্তর্ভুক্ত হতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ সিলেবাসে মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ গল্পটির উপর কোপ কেন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর কেবল ‘দ্রৌপদী’ গল্পটিই নয় কোপ পড়েছে দু’জন দলিত সাহিত্যিক বামা আর সুকর্তারিণীর লেখাও। বুধবার অ্যাকাডেমির কাউন্সিলের বৈঠকে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকদের একাংশ। এই নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পাঠ্যক্রম থেকে হঠাৎই মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ ছোটগল্পটির জায়গায় অন্য কোনও লেখা এখনও পর্যন্ত যোগ না হলেও মনে করা হচ্ছে যে পরবর্তীতে অন্য কোন লেখা নিশ্চয় জায়গা পেতে চলেছে। যদিও শিক্ষকদের একাংশের অভিযোগ যে সে ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন; একজন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত লেখিকার রচনা হটাৎ সিলেবাস থেকে বাদ দেওয়া হল, অথচ  কোনও উপযুক্ত কারণ দেখানো হল না। এ নিয়ে ইতিমধ্যেই তীব্র চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে যে দু’জন দলিত লেখক বামা আর সুকর্তারিণীর লেখাও তালিকা থেকে বাদ পড়েছে তার জায়গায় কিন্তু লেখক রামাবাইকে জায়গা দেওয়া হয়েছে। উল্লেখ্য লেখক রামাবাই তুলনায় বামা আর সুকর্তারিণীর থেকে ‘উচ্চবর্ণীয়’। এ নিয়েও দিল্লি বিশ্ববিদ্যালয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। কেবল তাই নয়, সমকামী বিষয়ে একটি পেপার থেকেও কিছু অংশ বাদ পড়েছে। এ বিষয়ে উল্লেখ করতে হয় যে বিগত কয়েক বছরের মধ্যে  বিভিন্ন বিষয় থেকেও কিছু কিছু অংশ বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার ইংরেজি সিলেবাসে কোপ পড়ল মহাশ্বেতা দেবীর উপর।

এই ঘটনার পর বুধবার সিলেবাস কমিটির বৈঠকে কাউন্সিলের ১৫ জন সদস্য ওভারসাইট কমিটির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদপত্র জমা দেন। তাঁদের অভিযোগ এলওসিএফ (LOCF)-এর পঞ্চম সেমেস্টারের ইংরেজি পাঠক্রমে ‘বর্বর আক্রমণ’ চালানো হয়েছে। ওভারসাইট কমিটির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রথমে বাদ দিয়েছে দুই দলিত লেখক বামা আর সুকর্তারিণীর লেখা। তার পরিবর্তে এনেছেন ‘উচ্চবর্ণীয়’ রমাবাইকে। তার পরেই সিলেবাস কমিটি আচমকা কোনো কারণ না দেখিয়ে ইংরেজি বিভাগকে বলেছে, মহাশ্বেতার ‘দ্রৌপদী’ গল্পটি বাদ দিতে। শুধু তা-ই নয়, মহাশ্বেতার অন্য কোনো লেখাও তারা গ্রহণ করতে রাজি নয়। কাউন্সিলের ১৫ জন সদস্য এও জানিয়েছেন, ওভারসাইট কমিটি এর পাশাপাশি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যার মতো বিষয়েও সিলেবাস কমিটির সঙ্গে কথা না বলেই পাঠক্রম বদল ঘতাতে চলেছেন।

অ্যাকাডেমিক কাউন্সিলের অভিযোগ, দলিত, আদিবাসী, মহিলাদের বিরুদ্ধে বরাবর পক্ষপাতিত্ব করে এসেছে এই ওভারসাইট কমিটি। তাই তাঁরা এই সংক্রান্ত প্রায় সবকিছুকেই সিলেবাস থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য; ওভারসাইট কমিটিতে দলিত বা আদিবাসী সম্প্রদায়ের কোনও সদস্য নেই। ফলে সেই কমিটিতে একজনও নেই যে এর প্রতিবাদ করতে পারেন।

অন্যদিকে ওভারসাইট কমিটি অভিযোগ উড়িয়ে দিয়ে জানাচ্ছেন, একটা গল্প দীর্ঘদিন ধরে সিলেবাসে পড়ানো হচ্ছে। সেটা পরিবর্তন করাটাই স্বাভাবিক। শুধুমাত্র একজন লেখকের গল্পই কেন পড়ানো হবে, বাকিরা কি দোষ করলো। জাতপাতের অভিযোগ ভিত্তিতে কারণ সেদিক থেকে সিলেবাস বা লেখকের লেখা বিচার করে হয় না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev