| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ধনিয়াখালি বিজেপিতে বড়ো ভাঙন, দুই নেতার নেতৃত্বে ১৭০ জন তৃণমূলের পতাকা ধরলেন

Reporter Default
রিপোর্টার / ২৬৫ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৩ জুন, ২০২০

ভাষণ দিলে হবে না কাজ করতে হবে। ফাঁকা বুলিতে আর চিঁড়ে ভিজছে না। মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে কি ভুল তাঁরা করেছিলেন লোকসভা ভোটের সময়। মোদীর ফাঁকা বুলির মাদকতায় নেসা ধরেছিল তার ওপর ‘ঘর মে ঘুস কর মারুঙ্গা’ মানুষকে ভীষণভাবে তাতিয়ে দিয়েছিল। ফল স্বরূপ ১৮টা সাংসদ হাতিয়ে নিয়েছিল বাংলার বুক থেকে। আজ করোনা, আমফান, কালবৈশাখীতে জর্জরিত বাংলা। ১৮ জন সাংসদ নিখোঁজ মাঝে মাঝে সোস্যাল মিডিয়াতে উঁকি ঝুঁকি মারছে বেশ কয়েকজন। তাও ফেক নিউজের বস্তা বোঝাই করে।

ধনিয়াখালিতে বেলমুড়ি কমিউনিটি হলে মন্ত্রী অসীমা পাত্রের উদ্যোগে আট দিন ধরে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির । এর আগের দিনও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রায় ১০০ জনের ওপর বিজেপি এবং সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করেছিল। আজ ধনিয়াখালি ১ নং পঞ্চায়েত থেকে বিজেপি নেতা অজয় মাঝি এবং সিপিএম নেতা নুর আলমের নেতৃত্বে প্রায় ১৭০ জন কর্মী তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলবদল করলো।

মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, মন্ত্রী অসীমা পাত্র এখানকার বিধায়ক। তাঁর ব্লক থেকেই যেহেতু এঁরা তৃণমূলে যোগদান করলেন তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। বিভিন্ন অঞ্চল ও ব্লকে তাঁদের দায়িত্ব দেওয়া হবে। তারপর তাঁরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাঁর উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হবেন। মানুষ লোকসভা নির্বাচনে বিজেপিকে যাঁরা উৎসাহিত হয়ে ভোট দিয়েছিল তাঁরা বুঝতে পারছে এই দলটার পশ্চিমবাংলায় কোনও স্থান নেই। কারণ এখানে যিনি উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তাতে এখানে অন্য দলের কোনও স্থান নেই। তাঁরা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, তাই তারা বিজেপি ছেড়ে সিপিআইএম ছেড়ে তৃণমূলে এসে যোগদান করছেন।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, মিজানুর রহমান, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

আপনার মতামত লিখুন :

One response to “ধনিয়াখালি বিজেপিতে বড়ো ভাঙন, দুই নেতার নেতৃত্বে ১৭০ জন তৃণমূলের পতাকা ধরলেন”

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev