| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দেবাশিস ভট্টাচার্য ছিলেন একজন জীবন্ত ইনসাইক্লোপিডিয়া : শুভাপ্রসন্ন

Reporter
শুভাপ্রসন্ন / ১০৪৩ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

দেবাশিস বাবুর সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। আমরা যখন পরিবর্তনের সরকার আনার জন্য নানা রকম আন্দোলন করছি, বিভিন্ন মাধ্যমে কথা বলছি, সেই সময় তাঁর মুখোমুখি হয়েছি বহুবার এবং বিভিন্ন পরিস্থিতিতে তাঁর অকৃপণ সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তাঁর অনন্য সাধারণ প্রতিভা।

এই চলে যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত যে সমস্ত লেখা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, সেখানে তাঁর মেধা, স্মৃতিশক্তি এবং অসাধারণ লেখনীর পরিচয় রেখে গেছেন। শুধু লেখার ক্ষেত্রেই নয়, তিনি যখন বলতেন ঘটনার পরম্পরা অনুযায়ী একেবারে সাল, তারিখ, দিনক্ষণ সমস্ত কিছু অনায়াসে বলে যেতে পারতেন। এরকম একজন সরল সাধারণ অথচ পান্ডিত্যপূর্ণ মানুষ আমাদের সমাজে বিরল।

আমার মনে হয়, রাজনৈতিক ইতিহাসে দেবাশিস ভট্টাচার্যের যে অবদান, যে কৃতিত্ব, যে লেখনি শক্তি, চিরকাল মানুষ তা স্মরণে রাখবে, বিশেষ করে আমাদের সমকালীন রাজনীতির প্রেক্ষাপটে। এককালে তিনি হয়তো অন্য এক রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী ছিলেন, কিন্তু তার জন্য কারোর সঙ্গে তাঁর বিবাদ, বা কাউকে ঘৃণা করা, বা ছোট করা কখনো দেখিনি। সেই দিক থেকে তিনি একজন প্রকৃত সম্মানীয় মানুষ, প্রকৃত রাজনৈতিক পাণ্ডিত্যের অধিকারী।

তাঁকে নিঃসন্দেহে একজন জীবন্ত ইনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে। তিনি চলে গেলেন। আমি ব্যক্তিগতভাবে এবং একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আমার একান্ত শ্রদ্ধা জানাই। চিরকাল তিনি বেঁচে থাকুন মানুষের কাছে, ইতিহাসের কাছে এবং সাম্প্রতিক রাজনৈতিক জীবনীকারদের কাছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev