| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চন্দননগরে স্মার্ট ফোনে ছবি তৈরির কর্মশালা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৫১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৩ জুন, ২০২৫

এতদিন ফোন হাতে পেতে ওদের যুদ্ধ করতে হত অবিভাবকদের সাথে, আর এখন সেই অভিভাবকদের হাত ধরেই মোবাইল হাতে তারা ফ্লিম তৈরির কর্মশালায়। পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর আকাদেমি ও রূপকলা কেন্দ্রের আয়োজনে এবং চন্দননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে স্মার্ট ফোনে ছবি তৈরীর কর্মশালার শুভ উদ্ধোধন হল। গত ১৭ জুন পাঁচ দিনের এই কর্মশালায়

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ডিভিশনের চলচিত্র অধিকর্তা এবং রূপকলা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কৃত্তিবাস নায়েক। এছাড়া ছিলেন শিশু কিশোর আকাদেমীর সচিব মন্দাক্রান্তা মহালানবীশ, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ-মহনাগরিক অমিত আগরওয়াল, চন্দননগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। মনোরম পরিবেশে প্রাথমিক পর্বে ৬৪ জন প্রার্থীর মধ্যে থেকে সাক্ষাৎকার ভিত্তিতে চুড়ান্ত ভাবে ২৫ জনকে বেছে নেওয়া হয়েছে।

উদ্বোধনী ভাষণে কৃত্তিবাস নায়েক বলেন, ”শিশুদের হাতে মোবাইল মানে খারাপ নয়, সেই মোবাইল দিয়ে যাতে ক্রিয়েটিভ কাজ করানো যায় সেই লক্ষ্য নিয়ে রূপকলা কেন্দ্র এগিয়ে এসেছে।মুলত হাতে কলমে শেখানোটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।” মহানাগরিক রাম চক্রবর্তী জানান, ”পড়াশোনার বাইরেও যে অন্য একটা জগৎ আছে সেটা ছাত্রছাত্রীদের জানতে হবে,মোবাইল বিজ্ঞানের অভিশাপ নয় বরং এটা একটা আশীর্বাদ। সরকারের এই উদ্যোগের ফলে এখান থেকেই হয়তো ভবিষ্যতের চলচ্চিত্র পরিচালক তৈরি হবে।”

উল্লেখ্য, বিশিষ্ট চিত্র পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় ২১ জুন এই কর্মশালাটির সমাপ্তি ঘটে। প্রসঙ্গত, এখানে তৈরি ছবিগুলো চলবে ইন্ডোর এবং আউট ডোরে। দেখানো হবে বেশ কিছু ভাল ভাল সিনেমাও।

মনোমুগ্ধকর সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev