| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ক্ষমতার কথা ও counter telling : প্রলয় চক্রবর্তী

Reporter
প্রলয় চক্রবর্তী / ৬৯৬ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১১ অক্টোবর, ২০২১

প্রভু ও তার অধীনের সম্পর্কের রসায়ন ‘ক্ষমতার/আধিপত্যের’ (hegemony) নিয়মেই চলে। আদিকাল থেকেই এই আধিপত্যের অন্যতম স্তম্ভ ধর্ম। আর কতৃত্ব, সহযোগিতা ও প্রতিরোধের উপাদানগুলি মূলত ধর্মকে আশ্রয় করেই গ্রথিত হয়। পুরানের দেবতা-দানবের সম্পর্কের কেন্দ্রে ছিল অমৃত ভান্ডের উপর কতৃত্ব। আজকের প্রতিযোগিতা মানুষের জীবনধারনের উপযোগী সব পার্থিব সম্পদের মালিকানা নিয়ে। এবং এখানেই কতৃত্ব ও প্রতিরোধের গল্প, পুরাণ-বর্তমানে একাকার।

অসুর অধিপতি মহিষাসুর ‘মর্দনে’ দেবতাদের প্রতিনিধি দুর্গা হয়ে ওঠেন সর্বংস্বহা, ফেমিনিস্টদের বিচারে ‘আদ্যন্ত ফেমিনিস্ট’! মোহিনী রূপ ছাড়া তিনি যে উপায় মাত্র (tools only), একথা অনেকেই ভুলে যান। দশহাতে দশ অস্ত্রের দুর্গা পুরুষদের অস্ত্রেই বলীয়ান! তিনি দেবী, তাও পুরুষের বয়ানেই। মহালয়ার সকালে এই ভাষ্যই কি বেতারবাহিত হয়ে আমাদের কাছে আসেনা! দুর্গাকে সামনে রেখে এভাবেই এক প্রকল্প তৈরী হয়। পলাশীর যুদ্ধে বাঙালীর স্বাধীনতা সুর্য অস্তমিত হল বলে বিলাপ গাথায় ভাসলেও, ক্ষমতার অভিলাষীরা ইংরেজদের বিজয়কে মঙ্গলময়ই মনে করেছিলেন। বাঙালীর দুর্গোৎসবের জাঁক তখন থেকেই! ‘বনেদি বাড়ির পুজো’ নামকরন থেকেই এর প্রমান মেলে। সংখ্যাগরিষ্ঠ প্রজার বিধর্মী শাসন থেকে মুক্তি কার্যত হিন্দু- ইংরেজ ক্ষমতার কেন্দ্র তৈরী করে। ক্ষমতা একসময় তার রূপ বদলায়, সহযোগিতা ‘প্রতিরোধ, প্রতিঘাতের’ পথ নেয়। প্রজার অপর অংশ ততদিনে সহযোগীর ভূমিকায়!

প্রজার অভ্যন্তরেও থাকে ক্ষমতার অনুশীলন। ধর্ম, জাতি, বর্ণ, বিচ্ছিন্নতা এর আধার। ক্ষমতার অনুশীলনের প্রতীক হিসেবে আসে দুর্গাসম কোন আধার, অপরদিকে প্রতিপক্ষ অসুর। এ এমন এক প্রকল্প যা চিরন্তন, শাশ্বত বলে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় স্থির থাকে। অশুভের বিরুদ্ধে শুভের জয় এখানে ক্ষমতাকে মান্যতা দেয়। তাই দিল্লীতে ছাত্র-যুবরা ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইতে রাবণ কেই চাঁদমারি করে! এ এক লালিত ক্ষমতার বয়ান যা অজান্তে চাড়িয়ে যায় সাধারনের অন্দরে।

বাংলা ভাষায় যারা কথা বলেন তারাই বাঙালি! যারা এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে থাকেন তারা ‘অপর’ (others). ক্ষমতা কেন্দ্রের বাইরে এদের অসংখ্য রক্তঝড়া আখ্যান থাকলেও তা সাধারণ্যে বেখাপ্যা এক আসুরিক বৃত্তান্ত মাত্র।ইতিহাস দেখার বিষয় ও এই নির্মিতিকেই মান্যতা দেয়। counter telling বা বিকল্প — স্বর তাই জানা বৃত্তের বাইরেই থাকে। ক্ষমতা এই কাজটাই করে।

সেই অজানা কথার পরতে পরতে থাকে এক বিকল্প সংস্কৃতি কথা। সেই কথায় আসে তাদের দেবতা হূদুড় দুর্গার বয়ান, অন্যায় যুদ্ধের কথা, উন্নত অসুর সংস্কৃতি, দাঁশাই নাচের বিয়োগ ব্যথা, এমত নানা বিষয়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, জঙ্গল মহলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আদিবাসী জনজাতির মানুষ পুজোর দিনগুলো স্মরণ করেন তাদের সেই দমিত (suppresed) সংস্কৃতির কথা। রাবন বধের ঝাঁঝালো আলো ও শব্দ বাজির আবহে ঢাকা পড়ে যায় ‘অপর’ কথা।

এখানে বিকল্প কথন অবদমিত। আলোর বেনু’র রোশনাই তে তা চাপা পড়ে। মণ্ডপে মণ্ডপে আদিবাসী সংস্কৃতির জ্যান্ত চলচ্চিত্র আমাদের মোহিনী রূপে নিমজ্জিত করে, আমরা এক সংস্কৃতির আড়ালে ‘মর্দিনী’ অসুর বিনাশী হই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev