| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গোঘাটের বেঙ্গাই মোড়ে বাবা সাহেব আম্বেদকর কে স্মরণ করে সংহতি দিবস পালন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩১২ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

গোঘাটের বেঙ্গাই মোড়ে মঙ্গলবার সশ্রদ্ধ চিত্তে ডা. ভীমরাও রামজী আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হল। সেইসঙ্গে দিনটি সংহতি দিবস হিসেবে পালিত হল। উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা ও গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এবং এলাকার বিশিষ্ট নেতা ও কর্মীরা।

প্রসঙ্গত, আরামবাগ ও গোঘাটের একমাত্র বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন মানস মজুমদার। এদিন সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে মূর্তিতে মাল‍্যদান করেন উপস্থিত সকলেই। সেইসঙ্গে তাঁর স্মৃতিচারণ করা হয়। মানস মজুমদার বলেন, আজ স্মরণীয় দিন। এই দিনে আমাদের দেশের সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকর ইহলোক ত‍্যাগ করেন। দিনটি সংহতি দিবস হিসেবেও পালিত হচ্ছে। তিনি স্বাধীন ভারতে তপশিলী জাতি ও উপজাতিদের সম্মানিত করেছিলেন। মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিয়েছিলেন।

মানসবাবু আরও বলেন, বাবা সাহেবের প্রয়াণ দিবসটিকে সংহতি দিবস হিসেবেও পালন করা হচ্ছে। তিনি মনে করিয়ে দেন বিবিধের মাঝে মিলন মহান আমাদের ভারতবর্ষ।এই ভারতের মহামানবের সাগরতীরে সব ধর্ম, সব বর্ণ, সব জাতির সহবস্থান।এ মাটি সোনার চেয়ে খাঁটি। এই পবিত্র মাটিতে আমাদের দলিত — পীড়িত শোষিত সমাজে স্ত্রী ও পুরুষের সমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এই মহামানব বি আর আম্বেদকর।

উল্লেখ্য, এদিন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা স্মৃতিচারণ করতে গিয়ে আম্বেদকরের অবদানের কথা তুলে ধরেন। মূর্তিতে পুষ্পার্ঘ‍্য দিয়ে তিনি শ্রদ্ধা অর্পণ করেন। এছাড়া শাহাবুদ্দিন খান সংহতি দিবসে আম্বেদকরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত গোঘাট-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিজয় রায়, জেলা তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল রায়, প্রদীপ রায়, বুলু হক, কর্মাধ‍্যক্ষ সৈয়দ মকবুল হোসেন, বেঙ্গলি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ডা. অনুপ মণ্ডল, রঘুপতি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ‍্যায়, গোঘাট-২ ব্লকের আইএনটিইউসি-র সভাপতি স্বরূপ লাহা, গোঘাট-১ ব্লকের আই এন টি ইউ সি-র সভাপতি উত্তম মুদি এবং গুহা-২ তৃণমূল কংগ্রেস কমিটির-সহ সভাপতি মোহন মণ্ডল সকলেই আম্বেদকরের অবদানের কথা স্মরণ করে তাঁর মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধার্ঘ‍্য অর্পণ করেন। প্রসঙ্গত, ২০২০ সালে এই পূর্ণাবয়ব মূর্তিটির আবরণ উন্মোচন করেন বর্তমান রাজ‍্যের আইনমন্ত্রী মলয় ঘটক।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev