নিজস্ব ঐকান্তিক অভিজ্ঞতা ও অনুভূতিকে সচেতন কবি শব্দের ব্যঞ্জনায় ভাষিত ও প্রসারিত করে স্বদেশ ও স্বকালে নিজের রচনাকে ভিন্ন ভিন্ন সহৃদয়ের হৃদয়সংবাদী করে তোলেন। এলিজি মুজিব নামে কাব্যগ্রন্থ এদিক থেকে সমুজ্জ্বলÑ বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তায়, কবিসত্তায়, চৈতন্য ও ভাষাভাবনায় প্রতিভাদীপ্তির বিকশিত রূপ অভিনন্দনযোগ্য। কবি আসাদ মান্নান বঙ্গবন্ধুকে নিয়ে কেবল এলিজি লেখেননি তিনি তাঁর পঙক্তিমালা সাজিয়েছেন মানবিক […]