আফগানিস্তান থেকে কোনো রকম জান নিয়ে রাশিয়ায় ফেরত (১৯৮৯) আসা রুশ পাইলট ক্যাপটেন নিকোলাস পরিচালিত হেলিকপ্টারে আমরা কজন শান্তিরক্ষী এখন কম্বোডিয়ার অ্যাংকর ওয়াট মন্দিরের উপর দিয়ে উড়ছি। বিখ্যাত কবি অ্যালেন গিনসবার্গ সাতশো বছরের প্রাচীন এই মহামন্দিরের উপর দিয়ে একদা উড়তে চেয়েছিলেন- ‘‘আই উইশ আই কুড ফ্লাই ওভার দি জঙ্গল”….। বাংলাদেশ সেনাবাহিনীর তিন শান্তিসেনা বিশ্বের বৃহত্তম […]