পঞ্চম অধ্যায় দারাশুকোর কান্দাহার-অভিযানের উদ্যোগ-পর্ব শাহজাদা দারার যুদ্ধায়োজনে একটু রকমারি ছিল। পূর্ব হইতেই তাঁহার হয়তো ধারণা ছিল এই সব সিপাহী তোপ গোলা বারুদ কিছুই দরকার হইবে না; হয়তো ফকিরেরা যেরকম বলিয়াছে কান্দাহার পৌঁছিবা মাত্রই শুনিবেন ইরানের শাহ দ্বিতীয়-আব্বাস মরিয়া গিয়াছে এবং সাত দিনের মধ্যেই কান্দাহার খালি করিয়া ইরানীরা পলাইয়াছে। যুদ্ধের আয়োজন পুরুষকারের অবলম্বন মাত্র; কিন্তু […]