উইট ও স্যাটায়ার, এ দুই আয়ুধ ব্যবহারে যাঁর নৈপুণ্য সর্বজনবিদিত, যাঁর ব্যক্তিত্ব বাঙালিকে হাসিয়েছে, রবীন্দ্র সহচর্যে যাঁর লালন, সেই বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক প্রমথনাথ বিশীর আজ জন্মদিন। প্রমথনাথ বিশীর জন্ম ১১ জুন ১৯০১, সাবেক পূর্ববঙ্গের রাজশাহী জেলার জোয়াড়ীতে। বাবার নাম নলিনীনাথ এবং মা সরোজবাসিনী। তিনি ছিলেন শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্র। বালক বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুরের […]