আজকের কলকাতায় ট্রাম থাকবে কি থাকবে না এ নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা চলেছে। যদিও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন সরকার ট্রাম তুলে দেবার পক্ষপাতি নয়। কারণ ‘কলকাতার নস্টালজিয়া’-র মধ্যে ট্রাম একটি গুরুত্বপূর্ণ উপাদান। শতাধিক বছর পিছনে তাকালে দেখা যাবে কলকাতায় যেদিন ট্রামের উদ্ভাবন হয়েছিল, সেদিনও জল্পনা-কল্পনার অন্ত ছিল না। ১৮৬৭ সাল থেকে বাংলা সরকার ও ভারত […]