আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে! সুনীলের সঙ্গে পরিচয় কবিতায়। সশরীরে আলাপ কলেজ স্ট্রিটের কফি হাউসে। যাদবপুরে এম এ পড়তে ঢুকেছি, আঠারো উনিশ বছর বয়স, দীপক মজুমদার আর প্রণবেন্দু দাশগুপ্ত, দুই কবি বন্ধুর সঙ্গে গিয়েছিলুম প্রথম দিন কফি হাউসে। আমি স্বভাবচঞ্চল, টেবিলে চৌকো চৌকো চিনির কিউব দেখে খুব খুশি হয়ে দুই হাতে মুঠো ভর্তি করে […]