দ্বিতীয় অধ্যায় কর্ণাটকে মীর জুমলা প্রথম পর্ব কর্ণাটক এবং কর্ণাটকে মুসলমান উপস্থিতির ইতিহাস ক। বীজাপুর মহীশুরের উপত্যকায় বেশ কিছু হিন্দু রাজ্য যেমন ইক্কেরি, সেরা, ব্যাঙ্গালোর আর কুর্নুলকে প্রথম দফায় ১৬২২-২৩ এবং তাঁর পরে দ্বিতীয় দফায় ১৬৩৬-৪৮এ নিজের অধীনে নিয়ে আসেন বীজাপুরের সুলতান। মাত্র সাত বছরে ১৬৩৭ থেকে ১৬৪৪এর মধ্যে তাঁর সেনাপতি (সরইলস্কর বা সিপাহসালার), রণদৌলা […]