তৃতীয় অধ্যায় বিদ্রোহী মীর জুমলা ২। মীর জুমলার কূটনৈতিক চাল নতুন পরিস্থিতিতে মীর জুমলা ঠিক করলেন এতদিনের রক্ষণাত্মক অবস্থা ছেড়ে বেরিয়ে এসে স্থিতিশীলতার মোড়ক ভাঙবেন। সাম্প্রতিক সময়ে শত্রু হওয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক রণনীতি তৈরির পরিকল্পনা করতে বসলেন। আদিল শাহের হাতে তাঁর নিদারুণ হার, তাঁকে গাণ্ডিকোটা উপহার নিতে বাধ্য করার বদলা হিসেবে মীর জুমলা কূটনৈতিক স্তরে তাঁর […]