সুভাষচন্দ্র বসু মনে প্রাণে যেমন ভারতীয় ছিলেন, তেমনি বাঙালিও ছিলেন। তিনি ভারতমাতার মুক্তির জন্য সংগ্রাম করাকে তাঁর জীবনের একমাত্র ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি পুনরুত্থিত ভারতমাতার মূর্তির ধ্যান করতেন। কিন্তু পাশাপাশি তিনি অখণ্ড এবং মহান বঙ্গ-প্রদেশেরও স্বপ্ন দেখতেন, তিনি চাইতেন যে বাঙালিদের উচিত সমস্ত ক্ষুদ্র বিবাদ-বিসংবাদ ভুলে গিয়ে, ব্যক্তিগত মতভেদ বিসর্জন দিয়ে বাংলার এক হওয়া […]