মনে পড়ে পীযূষ চক্রবর্তীর কথা। কাশীপুরের সৎচাষিপাড়া লেনের পীযূষ : রবীন্দ্রভারতীতে আমাদের সহপাঠী। খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো মাথার চুল, হাই পাওয়ারের চশমা। জয়পুরিয়া কলেজ থেকে ছাত্র ফেডারেশন করে। রবীন্দ্রভারতীতে আমরা ছাত্র ফেডারেশন তৈরি করতে চাই। পীযূষও হাত লাগালো। পার্টি সে করত। আর জড়িয়ে ছিল গণনাট্যের সঙ্গে। তার মুখেই প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যের নাম শুনলাম। প্রেসিডেন্সি কলেজের […]