মা তারা কন্সট্রাকশনের সুসজ্জিত অফিসে ম্যানেজার বিজয় টেবিলের ওপর প্রান্তে বসা ক্লায়েন্ট ওঙ্কার সাউকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সমানে। —”কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ক্রেতা বিক্রেতার এগ্ৰিমেন্ট ডিডে কিছু পয়েন্ট রাখতেই হয় স্যার; সেসব নিয়ে আদপেই কেউ মাথা ঘামায় না।” —”ওসব আমাকে বলে লাভ নেই। আপনি ডিড থেকে ওই ক্লজটা বাদ দিয়ে ফ্রেশ এগ্ৰিমেন্ট করুন।” ওঙ্কার সাউ […]