দেশের সংবিধান রচনা সম্পূর্ণ হওয়ার পর প্রতিটি নাগরিকের ভোটাধিকার যে নিশ্চিত হয়েছিল তা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। এবং তখন দেশের প্রাথমিক প্রশাসনিক যে কার্যাবলী তার মধ্যে অন্যতম ছিল গোটা দেশের ভোটারদের একটি সম্পূর্ণ তালিকা প্রস্তুত করা। উল্লেখ্য আম্বেদকর দেশের নাগরিকদের ভোটাধিকার নিয়ে স্পষ্ট ভাষাতে বলেছিলেন, কোনো অফিসারের খামখেয়ালিপনার জন্য কোনো নাম বাদ না পড়ে। […]