কর্তার ইচ্ছায় কর্ম করেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার দাঁড়িয়ে আছেন হাতজোড় করে। কি বলবেন কর্তা। কর্তা হলেন মোদি-শাহ। রাজীবকুমার, জ্ঞানেশকুমার থাকেন হুকুমের অপেক্ষায়। চলছিল বেশ। ২০২৪এর নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল। এবার ভোটচুরির অভিযোগে উত্তাল দেশ। বেশ কিছু কাগুজে প্রমাণ হাতে নিয়ে জনসভা কাঁপাচ্ছেন বিরোধী নেতা। শুধু বিরোধী রাজনৈতিক নেতা নন, শীর্ষস্থানীয় আমলারাও বলছেন […]