পাহাড়, জল আর অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়াও স্বাস্থ্যোদ্ধারে ‘হাওয়া বদল’ করতে বাঙালিরা একসময় ভিড় জমাতেন বিহার অধুনা ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার পর্যটনকেন্দ্র ঘাটশিলায়। তিরিশের দশকে বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও অরণ্য বেষ্টিত ঘাটশিলার প্রেমে পড়ে এখানেই আস্তানা গেড়ে নিজের প্রথমা স্ত্রী পরলোকগতা গৌরীদেবীর নামে ‘গৌরীকুঞ্জ’ নামে বসতবাটি তৈরি করেন। জীবনের শেষদিন পর্যন্ত এই […]