রাজ্য সরকার বিধানসভায় বিধান পরিষদ নিয়ে প্রস্তাব আনতে চলেছে। প্রসঙ্গত, তৃণমূল এক দশক আগে বাংলায় ক্ষমতায় আসার পরেই বিধান পরিষদ গড়ার লক্ষ্যে বিধানসভায় সরকারি প্রস্তাব এনেছিল। তাতে বিরোধিতা করেছিল বামেরা। সেই প্রস্তাব একটি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হলেও বিষয়টি আর এগোয়নি। বাংলা বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিশ্রুতি পত্রে বিধান পরিষদ ফিরিয়ে আনার ব্যাপারে […]