দ্বিতীয বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী সময়ের দুর্ভিক্ষ গ্রাম বাংলার স্বাভাবিক ছন্দকে কীভাবে স্তব্ধ করে দিয়েছিল, কীভাবে সামাজিক বন্ধনগুলি আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছিল তা স্পষ্ট ভাবে ধরা পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অশনি সংকেত’ উপন্যাসে। অনাহারে মানুষের মৃত্যু হয় — সে অভিজ্ঞতা গ্রাম বাংলার মানুষের প্রথম হল। বিভূতিভূষণ ‘মতি’-র মৃত্যুর মাধ্যমে শস্য-শ্যামল ভরা বাংলায় অশনি সংকেত দিলেন। […]