যে বিবাহের কথা বলতে যাচ্ছি, সেটি এক অভিনব ঐতিহাসিক বিবাহ। জাপানে এক ভারতীয়র সঙ্গে এক জাপানি কন্যার বিবাহ। অথচ বিবাহটা একেবারেই প্রেমঘটিত নয়। আর ভারতীয় ভদ্রলোক পুরোপুরি বাঙালি। বিবাহে পৌরোহিত্য করেছেন মিস্টার মিত্সুরু টোয়েমা, যিনি প্রিন্স টোয়েমা নামে বেশি পরিচিত ছিলেন জাপানে। বিবাহ সভায় উপস্থিত ছিলেন হেরম্বলাল গুপ্ত। যিনি যশোরের প্রখ্যাত পণ্ডিত বিদ্যারত্ন মহাশয় উমেশচন্দ্রের […]