বছরের শুরুতে— জানুয়ারির এক রবিবাসরীয় সকালে নদিয়ার সদর শহর কৃষ্ণনগর এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে রইল। মধ্যযুগে নদিয়া-রাজের আমলে নাগরিক চরিত্র পাওয়া কৃষ্ণনগরের ইতিহাস এমনিতেই বেশ সমৃদ্ধ। কৃষ্ণনগর শহরের আনাচে-কানাচে প্রাক-ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক আমলের একাধিক ঐতিহাসিক স্মারক এখনো দেখতে পাওয়া যায়। যদিও বাংলার পর্যটন মানচিত্রে সেগুলি খুব বেশি চর্চিত নয়, বলা ভালো একপ্রকার অবহেলিতই। অনেক […]