ট্রয় নগরের রাজা প্রায়ামের পুত্র প্যারিস ভাগ্যদোষে শিশুকালেই নির্বাসিত হয়েছিলেন আইডা পর্বতের পাদদেশে। মেষপালক হিসেবে ধীরে ধীরে সাবালক হয়ে উঠলেন সেখানেই। এক সময় সমুদ্রদেবী থেটিস আর মহান গ্রিক বীর পেলেউসের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়। থেটিসের এই বিবাহ উৎসবে একজন ছাড়া আর সব দেবদেবীদেরই নিমন্ত্রণ করা হয়েছিল। বাদ পড়েছিল শুধু কলহ-বিবাদের দেবী ঈরিস। তিনি সঙ্গোপনে সেই […]