‘হারামণি’র সন্ধানে ঘুরে বেড়ালেন দুই মণি পাবনা জেলার মুরারীপুর গ্রামে জন্ম মুহম্মদ মনসুরুদ্দিনের (১৯০৪-১৯৮৭)। এই অঞ্চলটা ফোকলোর বা লোকসাহিত্য ও সংস্কৃতির উপাদানে ভরপুর এখানে ছড়িয়ে আছে লোকগীতি, ছড়া, লোককথা, আরও কত কি। বাউল, ফকির, বোষ্টমিরা ঘুরে বেড়ায় এই অঞ্চলে। পাগলা কানাই, লালন ফকির, ইদু বিশ্বাস, ভজন শাহ, ক্ষেপুউল্লাহ বয়াতি, পাবনা জেলার মাটির মানুষ, এখানে বসে […]