শান্তিনিকেতনে প্রথম যেদিন সুচিত্রা মিত্রকে দেখেন কণিকা বন্দ্যোপাধ্যায় আমাদের মোহরদি সেদিন শহর কলকাতায় জন্মানো সুচিত্রা মিত্রের আধুনিকতার সৌন্দর্য্যে অবাক হয়ে, “কি সুন্দর দেখতে” একথা অস্ফুটে বলেই ফেলেছিলেন বন্ধুদের। সুচিত্রা মিত্রের পায়ে সুন্দর জুতোজোড়া দেখে আশ্রমের লালমাটির ধুলোমাখা নিজের খালি পায়ের দিকে তাকিয়ে আড়ষ্ট বোধ করেছিলেন মোহরদি, মনে মনে ভেবেছিলেন, “আমাদের সঙ্গে কি এই মেয়ের বন্ধুত্ব […]