সপ্তদশ অধ্যায় হুমায়ুনের বাংলা অভিযান এবং বিজয়, জুলাই ১৫৩৭–আগস্ট ১৫৩৮ সুযোগ কীভাবে এসে হুমায়ুনের সামনে উপস্থিত হল, এটা বোঝার জন্যে আমাদের সেই সময় থেকেও চারটে বছর পিছিয়ে গিয়ে বাংলার রাজনীতিটা বুঝতে হবে। বাংলার শাসক নুসরত শাহ ১৫৩৩-এ নিহত হন। সিংহাসনে উঠলেন বালক আলাউদ্দিন ফিরোজ খান। তিন মাস শাসন করার পর নুসরতের ভাই গিয়াসুদ্দিন মাহামুদের হাতে […]