ঊনবিংশতি অধ্যায় দারার পরাজয় ও পলায়ন (সামুগঢ়ের যুদ্ধ, ২৯শে মে, ১৬৫৮ খ্রিঃ) পাঁচ কিছুক্ষণ অশিব নিস্তব্ধতার পর রণস্থলে প্রলয়ের বিষাণ বাজিয়া উঠিল; যুগপৎ সহস্ৰ তূর্যধ্বনি, শত শত দামামা দুন্দুভির ভীষণ নির্ঘোষ, হস্তীর বৃংহিত, অশ্বের হ্রেষা ও কোষমুক্ত তরবারির ঝঞ্ঝনা যুদ্ধভূমি প্রকম্পিত করিয়া দারার সেনা সমুদ্রে রণোন্মাদনার তুফান তুলিয়াছে। গোলার ধূম্রজাল আহত বালুকাভূমি সমুখিত ধূলিরাশির দ্বারা […]