এর আগে পড়তে যাবার অছিলায় গিয়েছিলুম পাটনায়। পড়াশুনা বিশেষ এগোয়নি। মুখ্যুই থেকে গেছি। সেখানে পরিচয় হয়েছিল, প্রখ্যাত হিন্দি সাহিত্যিক রামবৃক্ষ বেণীপুরী আর সতীনাথ ভাদুড়ীর সংগে। তিনি তখন সাহিত্যিক হননি। পূর্ণিয়ায় থাকেন। এরা দুজনেই ছিলেন সিএসপি অর্থাৎ কংগ্রেস সোসালিষ্ট পার্টির সদস্য। বেণীপুরীজী একদিন জয়প্রকাশ নারায়ণের কাছে নিয়ে গেলেন। দীর্ঘদেহী, সুপুরুষ, সোস্যালিষ্ট নেতা। প্রণাম করতেই বুকে জড়িয়ে […]