আজকের আলোচ্য শব্দ ‘ভাদ্দরবউ’। ভাশুর-ভাদ্দরবউ সম্পর্কের কথা কে না শুনেছে! আমাদের বর্তমান জননেতাদের অনেকের ভাষণের সঙ্গে সত্যের যে ভাশুর-ভাদ্দরবউ সম্পর্ক সেটা তো দিনের আলোর মতো সত্যি। তেমনই সত্যি, পরীক্ষার রেজাল্টে প্রাপ্ত উচ্চ নম্বরের সঙ্গে অনেক ছাত্রের মানবিক গুণাবলির ভাশুর-ভাদ্রবউ সম্পর্ক। জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাঙ্গালা ভাষার অভিধান’-এ ভাদ্রবধূ বিষয়ে লেখা হয়েছে — [সং-ভাতৃবধূ > গ্রা ভাদ্দরবৌ, ভাদর-বৌ]। […]