জলঙ্গীর বর্তমান সমস্যা, জল দূষণ, কচুরিপানা ইত্যাদির কারণে নদীটি ধুঁকছে। বিপণ্নতার হাত থেকে এই নদীকে বাঁচাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তার বার্তাও দিয়েছেন প্রাবন্ধিক — “নদীকে বাঁচাতে হবে আজ আমাদের। নদী বাঁচলে আমরা বাঁচব।বেঁচে থাকার এই প্রাথমিক শর্তটাকে বুঝতে হবে। তার জন্য আমাদের কতগুলো দায়িত্ব পালন করতে হবে। ১. রিমোট সেন্সিং ও জি. […]