১ জুলাই, ২০২৪ (সোমবার) কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা দিবস ও ডা: বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রতি বছরের ন্যায় এছরও কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পরিচালন সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রন্থাগারের পাঠকক্ষে উপস্থিত পাঠকবর্গ ও […]