মাত্র দু-ঘন্টার বাজার। রোজকার এই বাজার কেবল কাঁচা আনাজের। জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র চাষি এবং ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট এই বাজার দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলে আসছে আরামবাগের সোদপুর গ্রামে। উৎপাদিত পণ্য চাষিরা সরাসরি তুলে দেন ব্যবসায়ীদের হাতে। ন্যায্য দাম যেমন পান, তেমনি উৎপাদিত আনাজ বিক্রির জন্য অন্য কোথাও কোনও দূরস্থানে দৌড়তে হয় না তাঁদের। ভোরের […]