রাজশাহী থেকে ঢাকা এসেছি, বুক কেমন দুরু দুরু করছে। হলভর্তি মানুষ, সেসময়ের তরুণ কবি-লেখকেরা প্রায় সকলেই। আমি প্রবন্ধ পড়লাম। সভাপতির ভাষণ দিতে গিয়ে অধ্যাপক মুনীর চৌধুরী তাঁর অনবদ্য বক্তৃতায় সাহিত্য-শিল্প সম্পর্কে যেসব কথা বললেন, তাকে এককথায় বলা যায় অতুলনীয়। আমরা মুগ্ধ হয়ে শুনছি। একসময় তিনি আমার কথাও বললেন, আমার শব্দ ব্যবহারের প্রশংসা করে বললেন, আমি […]