বোলপুর শহর আজ থেকে দেড়শো বছর আগেও ছিল ধূ-ধূ প্রান্তর, রুক্ষ মরুভূমির মত ছিল তার চেহারা। লাল মাটির এই প্রান্তরকে নতুন জীবনদান করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রায়পুরের সিংহবাড়ির কাছ থেকে নামমাত্র অর্থে জমি কিনে সেই জমিতে ব্রাহ্ম উপাসনার জন্য শান্তিনিকেতন গৃহ প্রতিষ্ঠার মধ্য দিয়েই বোলপুর শহরকে এক নতুন রূপ দিয়েছিলেন তিনি। আর তাকেই পূর্ণাঙ্গ অবয়ব […]