‘প্লট সম্বন্ধে আমাকে কোনো দিন চিন্তা করিতে হয় নাই। কতকগুলি চরিত্র ঠিক করিয়া লই। তাহাদিগকে ফুটাইবার জন্য যাহা দরকার, আপনি আসিয়া পড়ে।’ — শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘সবই সদ্য, বুঝিয়াছ? আগামীকাল না আসিবা পর্যন্ত গতকালের যবনিকাপাত হইবে না। আর আগামীকালের সূচনা হইয়াছে তো দশ হাজার বৎসর আগে।’ — উইলিয়াম ফকনার মানিক বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম স্থপতি। […]