ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণাতেই জানিয়েছিলেন, কয়েকটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বাদ দিয়ে বাকিগুলির বেসরকারিকরণ করা হবে। এর মধ্যে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি সরকারি সাধারণ বিমা সংস্থাও আছে বলেও তিনি জানান। দেশে বর্তমানে ৩০০ রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। কেন্দ্র সেই সংখ্যা ছেটে ২৪ করার কথা অনেকদিন ধরেই ভাবছে। কারণ সেগুলি নাকি ক্ষতিতে চলছে […]