| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ভয়াবহ হামলা শোকে নিমজ্জিত কানাডা : ফারজানা নাজ শম্পা

Reporter
ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা / ৫৭৫ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

কানাডার ইতিহাসে গত মঙ্গলবার ঘটে যায় এক নির্মম হত্যাকান্ড। ব্রিটিশ কলাম্বিয়ার প্রভিন্সের ছোট শহর টাম্বলার রিজে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার এক স্কুলে আততায়ীর বন্দুক হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ঘটনাস্থলেই ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে শহরের একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়, যা প্রাথমিক ভাবে ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। হামলাকারীকে স্কুলের ভেতরেই আত্মহত্যা করা অবস্থায় পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুসারে কানাডার পুলিশ বিভাগ আরসিএমপি জানায়, ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার নিজের মা ও সৎভাইকে বাড়িতে হত্যা করার পর স্কুলে গুলি চালায়। স্কুলের ভেতরে একজন শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীকে মৃত অবস্থায় পাওয়া যায়, যাদের বেশিরভাগই লাইব্রেরিতে ছিল এবং শিক্ষার্থীদের বয়স ছিল ১২ থেকে ১৩ বছর। তবে পুলিশ এখনও জানাতে পারেনি কীভাবে সন্দেহভাজন দুইটি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল এবং ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও কিছু বলতে পারেনি।

এই ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় ২,৪০০–২,৭০০ জনসংখ্যার অধ্যুষিত ছোট এই শহরের ১৭৫ শিক্ষার্থীর স্কুলটি ঘটনার পর এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ মাত্র দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও হামলার উদ্দেশ্য এখনও অজানা এবং তদন্ত চলছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিকে ভয়াবহ ও হৃদয়বিদারক হিসেবে শোক প্রকাশ করেছেন।

কানাডার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ স্কুল হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এবং ১৯৮৯ সালের মন্ট্রিয়ালের পলিটেকনিক হত্যাকাণ্ডের পর সবচেয়ে প্রাণঘাতী স্কুল হামলাগুলোর একটি। সি.টি.ভি ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী কার্নি তাঁর নির্ধারিত মিউনিখ সফর বাতিল করেছেন, যাতে তিনি দেশে থেকে পরিস্থিতি মোকাবিলা ও সহায়তা কার্যক্রমে মনোযোগ দিতে পারেন। হাউস অব কমন্সে সংসদ সদস্যরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রাথমিক ভাবে টাম্বলার রিজ হাই স্কুলের শিক্ষার্থীরা শুরুতে “কী ঘটছে তা বুঝতেই পারেনি”। শিক্ষার্থী ডারিয়ান কুইস্ট এবং তার মা শেলি জানিয়েছেন, স্কুল লকডাউনে থাকার কারণে শিক্ষার্থীরা প্রথমে বাইরে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বুঝতে পারেনি। পরে ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে যাদের স্বজনরা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য শোকের ঢেউ এখনও অব্যাহত। বুধবার সন্ধ্যায় শত শত মানুষ মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উত্তর-পূর্ব বি.সি.-এর ঘনিষ্ঠ এই সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি প্রথমে নিজের বাসায় দুই পরিবারের সদস্যকে হত্যা করে, এরপর স্কুলে গিয়ে আরও কয়েকজনকে গুলি করে হত্যা করেছে এবং পরে আত্মহত্যা করেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজের স্কুলে এই ভয়াবহ গুলির ঘটনায় ১২ বছর বয়সী ছাত্রী মায়া গেবালা সহপাঠীদের বাঁচাতে লাইব্রেরির দরজা বন্ধ করার চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে ভ্যাঙ্কুভারের বিসি চিলড্রেনস হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার মাথা ও ঘাড়ে গুলি লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকেরা শুরুতে আশঙ্কা করেছিলেন সে হয়তো রাত পার করতে পারবে না, তবে এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবার জানিয়েছে, হামলার সময় সে অন্য শিক্ষার্থীদের নিরাপদে রাখতে চেষ্টা করছিল। পরিবার এখনো আশাবাদী, সাহসী এই মেয়েটি সুস্থ হয়ে ফিরবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev